বৃহস্পতিবার, ১৩ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৬শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ডিমলায় দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ভুপতি কুমার বর্মন ও উপ-পরিদর্শক শফিয়ার রহমানের তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন- উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের পশ্চিম খড়িবাড়ী এলাকার আব্দুল আজিজ মাস্টারের পুত্র আব্দুল কাদের (৫৭) ও একই এলাকার মৃত ছোরহাব আলীর পুত্র কামাল মিয়া (৫৪)।

এ বিষয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শন শফিয়ার রহমান সংবাদকর্মীদের বলেন, পশ্চিম খড়িবাড়ী এলাকায় গাঁজা বিক্রি চলছে বিষয়টি গোপন সংবাদের ভিত্তিতে জানিতে পারিয়া তাৎক্ষনিক সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌছিয়ে আব্দুল কাদের নিকট ১কেজি ২শত গ্রাম ও কামালের নিকট ৫শত গাঁজাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে ডিমলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইটি পৃথক পৃথক মামলা রুজু করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ