সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

ডিমলায় আইন-শৃঙ্খলা কমিটি সভা অনুষ্ঠিত

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় চোরাচালান, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং ভোক্তা অধিকার সংরক্ষন কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

ডিমলা উপজেলা প্রশাসানের আয়োজনে বৃহস্পতিবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা  ডাঃ রাশেদুজ্জামান রাশেদ, ডিমলা থানার ওসি মো: লাইছুর রহমান, কৃষি অফিসার কৃষিবিদ সেকেন্দার আলী, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, বিজিবি’র বালাপাড়া কোম্পানী কমান্ডার আইয়ুব আলী সহ ইউ.পি চেয়ারম্যান ও বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তাগণ।

বক্তারা নাশকতা ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশ প্রশাসনকে তৎপর থাকতে হবে বলে জানিয়ে আলোচনা করে এবং সীমান্তে চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদেরকে সর্বদা সর্তক থাকার আহবান জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ