শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল বাকীকে নবীনগরে সংবর্ধনা

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী ও সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল বাকী সংবাদকর্মী ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শুক্রবার দুপুরে নবীনগর উপজেলা পরিষদ রোডে নবীনগর থানা প্রেসক্লাব কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে নবীনগর থানা প্রেসক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।

এর আগে সকাল ১০টায় অ্যাডভোকেট আব্দুল্লাল আল বাকী নবীনগরে উপস্থিত হলে স্থানীয় ডাকবাংলোর ভিআইপি কক্ষে নবীনগর উপজেলা বিএনপি, পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল, কৃষকদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন।

নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মমিনুল হক রুবেল এর সঞ্চালনায় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুরুতেই নবনিযুক্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল বাকীকে নবীনগর থানা প্রেসক্লাব নেতৃবৃন্দ ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এসময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল বাকী বলেন, নবীনগর থানা প্রেসক্লাবের সদস্যদের আন্তরিকতায় মুগ্ধ।তারা প্রতিনিয়ত নবীনগর উপজেলার বিভিন্ন সংবাদ সংগ্রহ করে সবার আগে প্রকাশ করে থাকেন। আপনাদের এই বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ অব্যাহত থাকুক। আমি নবীনগরের মানুষের জন্য দল মত নির্বিশেষে অতীতেও নিবেদিতভাবে কাজ করেছি, ভবিষ্যতেও এটা ধরে রাখতে চাই।

তিনি আরও বলেন, আমি আগামী দিনেও সুন্দর নবীনগর গঠনের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ। দেশের আইনশৃঙ্খলায় বিচার বিভাগকে সঠিক রাখতে নিষ্ঠার সাথে কাজ করতে চাই। আমি আপনাদের ভাই। নবীনগরের সংবাদকর্মীদের সাথেও আমি বিপদে-আপদে পাশে থাকতে চাই। সবাইকে মিলে মিশে আমরা সুন্দর নবীনগর গঠন করবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল হক জুরু মিয়া, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মাসুদুল ইসলাম মাসুদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিএনপির সাবেক দপ্তর সম্পাদক হুমায়ুন কবীর, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজু, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, বিএনপি নেতা দেলোয়ার হোসেন সোহেল, মকসুদ আলী খান প্রমুখ।

পরবর্তীতে ডেপুটি জেনারেল আব্দুল্লাহ আল বাকি পৌর বিএনপির কার্যালয়ে গেলে উপজেলা বিএনপির সাবেক সেক্রেটারি ও সাবেক পৌর প্রশাসক মলাই মিয়া তাকে ফুল দিয়ে বরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ