রবিবার, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

তরুণদের অদম্য সাহস ও রক্তের বিনিময়ে আজকের বাংলাদেশ : চট্টগ্রাম জেলা প্রশাসক

অলিউল্লাহ খান: চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম বলেছেন, যে যুদ্ধে জয় লাভ করবে সে প্রত্যাশা অভ্যুত্থানে অংশগ্রহণকারী তরুনদের মাঝে ছিল না। প্রতিনিয়ত তারা ছুটেছিল অজানা গন্তব্যের দিকে। জীবন দেওয়ার জন্য শিক্ষার্থীর রাস্তায় নেমেছিল। তরুণদের সে সাহস সারা বাংলাদেশকে সাহসী করে তুলেছে। সাহসী করে তুলেছে আমাদেরকেও। তাদের অদম্য সাহস ও রক্তের বিনিময়ে পেয়েছি নতুন বাংলাদেশ। তরুণদের নিয়েই আমাদের সামনে দিকে এগিয়ে যেতে হবে।
বুধবার (১৫ জানুয়ারী) সন্ধ্যায় ফৌজদার হাটের দক্ষিণে ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের মেলা ও সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সকলের সানুগ্রহ উপস্থিতি ও জোড়ালো সহযোগিতা পার্কটিকে আরো বেশি নির্মল আনন্দের জায়গায় রূপ দেবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, স্বপ্নের নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে তরুণ সমাজকে মাদক, জঙ্গিবাদ ও সঙ্গাতমুক্ত অনুরোধ জানান।
জেলা প্রশাসক কার্যালয়ের  উপপরিচালক মো: নোমান হোসেনেরর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) একেএম গোলাম মোরশেদ খান, উপজেলা নির্বাহী অফিসার কে. এম. রফিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন। এছাড়াও ছাত্র সমন্বয়ক ওমর ফারুক সাগর, সমন্বয়ক মো: নোমান, ছাত্র আন্দোলনে আহত আবদুল্লাহ আল শাহেদ, সমন্বয়ক এনামুল হক ও জোবায়েরুল হক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য ছাত্র, তাদের পরিবারের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে ও পরে একক বাউল সংগীত ও দলীয় সংগীত পরিবেশিত হয়।
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ