বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

তাপপ্রবাহের কারণে প্রাথমিক বিদ্যালয় ৭ দিন বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক : শিক্ষার্থীদের সুরক্ষার কথা বিবেচনায় এনে সরকারি প্রাথমিক বিদ্যালয় আরো ৭ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
ফলে আগামী ২১ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্টের বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টার বন্ধ থাকবে।
আজ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান তাপদাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় এ ঘোষণা দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উল্লেখ্য, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পবিত্র রমজান, স্বাধীনতা দিবস ও ঈদুল ফিতরের চলমান ছুটি বাড়িয়ে আরো সাতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ