শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর কোতোয়ালি থানা পুলিশের অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি আলো আরজিনা (২০)-কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে দিনাজপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, আলো আরজিনা হঠাৎপাড়া বালুয়াডাঙ্গার ভাংরি ব্যবসায়ী আলমের কন্যা। তিনি প্রায় এক বছর ধরে মোহাম্মদ রাসেলের সঙ্গে সংসার করে আসছিলেন। তবে তাদের এ সংসার বৈধ কোর্ট ম্যারেজ বা কাজী অফিসে নিবন্ধিত নয়; বরং এফিডেভিটের আড়ালে অবৈধভাবে সংসার চালিয়ে যাচ্ছিলেন তারা।

ভুক্তভোগী বাদী আব্দুল মজিদ খান জানান, আলো আরজিনা ও রাসেল নেশাগ্রস্ত হওয়া সত্ত্বেও তিনি ধারণা করেছিলেন, তারা ভালো পথে ফিরবে। সেই বিশ্বাস থেকে তিনি তাদের একটি অটো কেনার জন্য ২ লাখ ৫০ হাজার টাকা দেন। এই টাকা নেওয়ার বিষয়টি তারা এফিডেভিট (নং-১১৭) ৩০০ টাকার স্ট্যাম্প তারিখ ৪/১/২০২৫ এর মাধ্যমে গ্রহণ করে। কিন্তু দীর্ঘদিনেও টাকা ফেরত না দেওয়ায় আব্দুল মজিদ দিনাজপুর আমলি আদালতে মামলা দায়ের করেন। এ মামলার (সিআর মামলা নং-৬৯/২০২৫, তারিখ: ৭ মার্চ ২০২৫) পর থেকে আলো আরজিনা পলাতক ছিলেন।

অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর কোতোয়ালি থানার ওয়ারেন্ট অফিসার এসআই সোহেল ও তার নেতৃত্বাধীন পুলিশ টিম বৃহস্পতিবার রাতে দিনাজপুর রেলস্টেশন থেকে আলো আরজিনাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কোতোয়ালি থানার হাজতখানায় রয়েছেন। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ