রবিবার, ১৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে সাবেক হুইপসহ ৪০০ জনের নামে মামলা

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর : দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও শিক্ষার্থী হত্যার ঘটনায় সাবেক হুইপ ইকবালুর রহিমসহ আওয়ামী লীগের ৩১ নেতাকর্মীদের নামে মামলা দায়ের হয়েছে। এছাড়াও একই মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়েছে।

সোমবার দিনাজপুর কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন দিনাজপুর সদর উপজেলার বিদুরসাই উত্তরপাড়ার বাসিন্দা ও বৈষম্যবিরোধী আন্দলোনে নিহত স্কুল ছাত্র রবিউল ইসলাম রাহুলের বড় ভাই ফরিদুল ইসলাম।

দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলায় উল্লেখ করা হয়, ৪ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর জিলা স্কুলের সামনে শিক্ষার্থীদের একটি মিছিলে আসামিদের পরোক্ষ ও প্রত্যক্ষ উস্কানিতে ও প্ররোচনায় তাদের নির্দেশে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর হামলা করে। এ সময় তারা ভারী আগ্নেয়াস্ত্র, ক্ষতিকারক গ্যাস ও ধারালো দেশী অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে শিক্ষার্থীদের ওপর গুলি বর্ষণ করে।

এতে রাহুলসহ বহু শিক্ষার্থী গুরুতর আহত হয়। পরে রাহুলকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৯ আগস্ট সন্ধ্যায় রাহুল চিকিৎসাধীন অবস্থায় মত্যুবরণ করেন।

এই মামলার আসামিরা হলেন, জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা যুবলীগর সভাপতি রাশেদ পারভেজ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি মাসুদ আলম, দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার, সাধারণ সম্পাদক ও শেখপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মানিক রঞ্জন বসাক, শহর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, শহর যুবলীগের সভাপতি আশরাফুল আলম রমজান, ৩নং ফাজিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অভিজিৎ বসাক, ৫ নম্বর শশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকছেদ আলী রানা, ছাত্রলীগের সাবেক কেদ্রীয় সদস্য রাকিবুল ইসলাম মিঠুন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহায়ক হারুনুর রশিদ রায়হান, ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ইউসুুফ আলী তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক উত্তম বসাক, সদর উপজেলা ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম রেজা, যুবলীগ নেতা মিথুন, যুবলীগ নেতা সুইট, আওয়ামী লীগ নেতা ওবাইদুর রহমান, ওয়াসিম নুর তুষার, নুর মোহাম্মদ, জাকির হাসন, সাদেকুল ইসলাম, রাশেদুল ইসলাম, রুবেল, রবীন্দ্রনাথ বসাক সুটু, আব্দুল মালেক সরকার, মোহাম্মদ রফিকুল ইসলাম, মামুনুর রশিদ, অমিত বসাক।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ