শনিবার, ১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৪ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দিনাজপুরে ৫টি আসনে ধানের শীষ, একটি আসনে স্বতন্ত্র প্রার্থীর জয়

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন সংসদীয় আসনে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও সমর্থিত প্রার্থীরা উল্লেখযোগ্য বিজয় অর্জন করেছেন।

প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, জেলার একাধিক আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন, পাশাপাশি একটি আসনে স্বতন্ত্র প্রার্থীও নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর–৩ (সদর) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সৈয়দ জাহাঙ্গীর আলম সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপির প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জু বিজয় অর্জন করেন।

দিনাজপুর–২ (বিরল–বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া দিনাজপুর–৬ (নবাবগঞ্জ, বিরামপুর, হাকিমপুর ও ঘোড়াঘাট) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বিজয়ী হন।

অন্যদিকে, দিনাজপুর–৪ (চিরিরবন্দর ও খানসামা) আসনে আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান মিয়া সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

দিনাজপুর–৫ (ফুলবাড়ী–পার্বতীপুর) আসনে তালা মার্কার স্বতন্ত্র প্রার্থী এ. জেড. এম. রেজয়ানুল হক সংসদ সদস্য নির্বাচিত হন।

বিজয়ের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিএনপি ও সমর্থিত প্রার্থীদের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস দেখা যায়। তারা মিছিল, স্লোগান, মিষ্টি বিতরণ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে বিজয় উদযাপন করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ