শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই দিনের সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসছেন শিল্পমন্ত্রী 

আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি: শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি আগামীকাল  শুক্রবার (২৫ নভেম্বর) দুই দিনের সরকারি সফরে রাজশাহী, নাটোর ও সিরাজগঞ্জ আসবেন।তিনি সকাল আট’টায় সড়কপথে সিরাজগঞ্জ এসে পৌঁছবেন।

এ সময় মন্ত্রী সিরাজগঞ্জ বিসিক শিল্পপার্ক প্রকল্প পরিদর্শন করে সকাল নয়’টায় নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলের উদ্দেশ্যে রওনা হবেন। তিনি দুপুর বার’টায় নাটোর নর্থ বেঙ্গল সুগার মিলে উপস্থিত থাকবেন এবং দুপুর আড়াই’টায় আখ মাড়াই উদ্বোধন ও মতবিনিময় সভায় বক্তৃতা করবেন।বিকাল চার’টায় নাটোর সুগারমিল পরিদর্শন শেষে রাজশাহী আসবেন।তিনি সন্ধ্যা ছয়’টায় রাজশাহী সুগার মিল পরিদর্শন ও আখচাষিদের সাথে মতবিনিময় করবেন।

আগামীকাল ২৬ নভেম্বর শনিবার শিল্পমন্ত্রী সকাল দশ’টায় রাজশাহী সার্কিট হাউসে স্থানীয় ব্যবসায়ী ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন।তিনি দুপুর দুই’টায় রাজশাহী বিসিক শিল্প নগরী পরিদর্শন করবেন।

শিল্পমন্ত্রী শনিবার বিকাল সাড়ে পাঁচ’টায় সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যাবেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ