শনিবার, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশব্যাপী যুবলীগের শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি দেশব্যাপী শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটি দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে দেশব্যাপী শান্তি সমাবেশ করবে যুবলীগ।

তিন দিনের মধ্যে ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দেশের সব জেলা-মহানগরে শান্তি সমাবেশ, ২৬ ফেব্রুয়ারি (রবিবার) দেশের প্রতিটি উপজেলা বা থানা ও পৌরসভায় শান্তি সমাবেশ এবং ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেশের সব ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ