সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৯ জন

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘন্টায় ৮ হাজার ৮৮০ জনের নমুনা পরীক্ষায় নতুন ১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৩ হাজার ১২৩ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছিল ৩৮ জন।

আজ করোনা সংক্রমণ কমেছে দশমিক ৫৬ শতাংশ। বৃহস্পতিবার করোনা শনাক্তের হার ছিল ১ দশমিক ২২ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৫৬ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়, এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫০ লাখ ৬৩ হাজার ৭২৮ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৩২৫ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৯৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৪ হাজার ৪৮৬ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৪৫ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৪৫ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৬১ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ৮ জন। শনাক্তের হার দশমিক ৩৭ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ২৮ শতাংশ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ