বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা

মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধি : নাটোর-১ আসনে পুনরায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নৌকার বিজয় সুনিশ্চিত করার লক্ষ্যে নাটোরের লালপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার দুপুরে সাংসদ শহিদুল ইসলাম বকুল এমপির নিজ কার্যালয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ কর্মীসভায় লালপুর উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আসম মাহামুদুল হক মুকুল এর সভাপতিত্বে ও লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম জয় এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর -১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম বকুল। এসময় উপস্থিত ছিলেন লালপুর গোপালপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রোকুজ্জামান লুলু , লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু , লালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা তাঁতিলীগ নেতা আলতাফ হোসেন সহ লালপুরের বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি ও ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নির্বাচনের পাশাপাশি বিএনপি জামাতের নাশকতা ও অপরাজনীতি রুখে দিতে সকলের প্রতি আহ্বান জানান শহিদুল ইসলাম বকুল এমপি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *