
রুহুল আমিন, কুমিল্লা উত্তর প্রতিনিধি: সুধী সমাবেশ ও সড়ক সংস্কার কাজের উদ্বোধন উপলক্ষে গত সোমবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজারে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ জীবন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মুরাদনগরের গণমানুষের প্রিয় নেতা স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ মহোদয়, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রফিকুল ইসলাম সরকার।
মাওলানা আবু বক্কর এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য প্রদান করেন আওয়ামী লীগ নেতা আবুল হাসেম হাসু।
এসময় সভায় আরো উপস্থিত ছিলেন মোঃ নাজমুল হক নাজিম, মোঃ জসিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুনুর রশিদ, ইউপি চেয়ারম্যান ইকবাল বাহার, গোলাম কিবরিয়া খোকন, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, উপজেলা যুব মহিলালীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম, ইউপি সদস্য সোহেল মিয়া, আবুল হাসেম, দেলোয়ার হোসেন, মহিলা ইউপি সদস্য ফারজানা আক্তার মিলু, নাজমা আক্তারসহ রামচন্দ্রপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়ন এর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উনার বক্তব্যে বলেন সারা বাংলাদেশের তুলনায় আমরা রেকর্ড পরিমানে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় গুলোতে ভবন পেয়েছি। বড় বড় বাজেটে করা হয়েছে নতুন নতুন রাস্তা। সরকারের পক্ষ থেকে ভূমিহীনদের দেয়া হচ্ছে ২শতক জমিসহ পাকা ভবন সহ নানাবিধ উন্নয়ন হয়েছে। কিন্তু আমাদের দলে কিছু ধান্ধাবাজ ও স্বার্থবাজ রাজনৈতিক নেতা রয়েছে যারা দলে থেকেও সরকারের উন্নয়ন তুলে ধরছে না। এরা শুধু নিজেদের আখের গোছাতে ধান্ধাবাজিতে ব্যস্ত, তাদের উদ্দেশ্য তিনি বলেন ধান্ধাবাজির রাজনীতি বন্ধ করে , সরকারের উন্নয়ন তুলে ধরুন।
কুমিল্লার মুরাদনগরে চাপিতলা -রামচন্দ্রপুর-পাঁচকিত্তা সড়কের ৮ কোটি টাকা ব্যয়ে সংস্কার কাজের উদ্বোধন করতে গিয়ে সুধী সমাবেশে, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এফবিসিসিআই’র সাবেক সভাপতি স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ এ কথা বলেন।
তিনি আরো বলেন, আমাদের দুর্ভাগ্য এ উপজেলায় আগে যারা নেতৃত্ব দিতেন তারা সবাই ছিলেন মূর্খ। তাদের কাছে শিক্ষার কোন কদর ছিলো না। বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হলে শুধু শিক্ষা না, বরং বিজ্ঞান ভিত্তিক শিক্ষা ছাড়া এগিয়ে যাওয়া সম্ভব না।











