
রবিউল ইসলাম রবি, ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন আরিফ উল্লাহ নিজামী।
সোমবার (১৬ মার্চ) দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে দায়িত্ব গ্রহণ করেন।
জানা গেছে, গত ১৫ মার্চ সিনিয়র সহকারী কমিশনার খাদিজা খাতুন স্বাক্ষরিত এক অফিস আদেশে আরিফ উল্লাহ নিজামীকে ধুনট উপজেলার ইউএনও পদে পদায়ন করা হয়। পরদিন সোমবার (১৬ মার্চ) তিনি ধুনট উপজেলায় এসে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের আগে তিনি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও দায়িত্বশীলতার ধারাবাহিকতায় ধুনট উপজেলায় তাঁর যোগদানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও সরকারি কর্মকর্তারা।
নবাগত ইউএনও আরিফ উল্লাহ নিজামীর যোগদানের মধ্য দিয়ে ধুনট উপজেলার প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।











