বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁয় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

তৌফিক তাপস, নওগাঁ: নওগাঁর বদলগাছিতে ট্রাকের চাকায় পৃষ্ঠ হয়ে মরিয়ম ৬ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বিকাল ৫টার দিকে জেলার বদলগাছি উপজেলার মিঠাপুর পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মরিয়ম বদলগাছি উপজেলার মিঠাপুর গ্রামের সুজনের মেয়ে। এ ঘটনায় ট্রাক জনতা আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, বদলগাছির গোবর চাপা থেকে আক্কেলপুরগামী শসা বোঝাই ট্রাকটি মিঠাপুর পুরাতন বাজারে শিশু মরিয়মকে চাপা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় শিশু মরিয়মকে হাসপাতালে নেওয়ার পথেই মারা যায়।

এ ঘটনায় বদলগাছি থানার অফিসার ইনচার্জ ওসি শাহজাহান আলী বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল থেকে আমরা শিশুটির লাশ উদ্ধার করে বদলগাছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছি। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *