শনিবার, ২৮শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১১ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

নওগাঁর মহাদেবপুুরে ৫শ ৯ মন ভেজাল গুড় ধ্বংস, ৪ প্রতিষ্ঠানে জরিমানা

নিরেন দাস: নওগাঁর মহাদেবপুরে র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় তৈরি ও বিক্রি করার অপরাধে ৪ গুড় ব্যবসায়ীর ১লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা ও ৫শ ৯ মন ভেজাল গুড় ধ্বংস করে।

বুধবার (৪ জানুয়ারী) উপজেলার সফাপুর ইউনিয়নের মথুরকৃষ্টপুর এলাকায় অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরির উপকরণসহ ৫শ ৯ মন গুড় ধ্বংস করেন তারা।

জানা যায়, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোস্তফা জামান ও সিনিয়র সহকারি পুলিশ সুপার মাসুদ রানা এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রুবেল আহমেদের নেতৃত্বে ৫শ ৯মন ভেজাল গুড়, ১শ ৭৪ মন চিনির সিরা, ৬ কেজি ক্ষতিকর রং, ২কেজি হাইড্রোজেনসহ অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন এবং বিপনন করার অপরাধে বুলেট গুড় কারখানার এর মালিক বুলেট হোসেনের ৩০ হাজার টাকা, আমজাদ গুড় ঘর এর মালিক শ্রী প্রদীপ মন্ডলের ৩০ হাজার টাকা, মালেক গুড় ঘর এর মালিক মালেকের ২০ হাজার টাকা এবং জামাল গুড়ের আড়ৎ এর মালিক জামাল হোসেনের ৮০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং উক্ত ভেজাল গুড়সহ ভেজাল গুড় তৈরীর উপাদানসমূহ ধ্বংস করেন।

র‌্যাব আরও জানান, ওই ৪টি প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল গুড় উৎপাদন ও বিক্রি করতো বলে জনসম্মুখে তারা স্বীকার করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *