
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাবের আয়োজনে সম্পন্ন হলো পরিবেশ সুরক্ষা বিষয়ক বিশেষ স্কুল ক্যাম্পেইন। বাংলাদেশ ইয়ুথ এনভায়রনমেন্টাল ইনিশিয়েটিভ – BYEI এর সহযোগিতায় ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত “কবি নজরুল বিদ্যানিকেতন” এ গত মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) আয়োজিত সেশনটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থীর উপস্থিত ছিলেন।

এদিন দুপুর ৩ টায় শুরু হওয়া আয়োজনটিতে ক্লাব সদস্যরা বিদ্যালয়ের শিক্ষকদের সহযোগিতায় শিক্ষার্থীদের সাথে সেশন কার্যক্রম শুরু করে।
প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের সাথে কুশলাদি বিনিময় করে পরিবেশ দূষণ কী, তার প্রতিকার এই মর্মে আর্থ ক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক সানজিদা ঐশি কথা বলেন।
পরবর্তীতে সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ আহমেদ সাইফউল্লাহ সা’দ পরিবেশ দুষণরোধে শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে জানান। পরিবেশ রক্ষায় সোচ্চার হতে শপথ পাঠ করান।
দুই ধাপের সেশন শেষে অর্থ-সম্পাদক আলভি আমিন সরকার এবং যুগ্ম সম্পাদক দীপ্তি সূত্রধরের পরিচালনায় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজে বিজয়ী ৩ জন শিক্ষার্থীকে বই উপহার দেয়া হয়।
সমাপনী বক্তব্যে ক্লাব প্রেসিডেন্ট তাশরীফ মল্লিক সবাইকে পরিবেশ রক্ষায় আবারও উদ্বুদ্ধ করেন। পাশাপাশি দেশপ্রেম নিয়েও শিক্ষার্থীদের অনুপ্রেরণা দেন তিনি।
আয়োজনে উপস্থিত শিক্ষার্থীদের নাস্তা বিতরণের মাধ্যমে শেষ হয় ঘন্টাব্যাপী বিশেষ ক্যাম্পেইনটি।
স্কুলের শিক্ষার্থীদের পাশাপাশি অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন আর্থক্লাবের ইভেন্ট সেক্রেটারি হুমায়রা ইসলাম, জয়েন্ট সেক্রেটারি জাফরিন হোসেন অর্পা, এবং ক্লাবের সাধারণ সদস্যবৃন্দ।











