বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নতুন ঘর পাচ্ছেন গাইবান্ধার চরাঞ্চলের মানুষ

Oplus_0

মাইদুল ইসলাম, রংপুর ব্যুরো : গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ১৫ নং কাপাসিয়া ইউনিয়নটি নদীবেষ্টিত। এখানকার চরের মানুষ যেমন সহজ সরল তেমনই ভালো মানসিকতার। বিগত দিনগুলোতে এখানকার কাজিয়ার চরে টিন শেড আশ্রয়ণের প্রায় ২০০ টি ঘর ছিল।

দুই যুগের বেশি সময় ব্যবহারের ফলে সেগুলো বসবাসের অনুপযোগী হলে সাংবাদিক সমাজ তাদের দুঃখ-কষ্ট তুলে ধরলে পরে নতুন করে সেই ঘরগুলোর কাজের বরাদ্দ আসে।

সুন্দরগঞ্জের বর্তমান উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডলের প্রচেষ্টায় ঘরের নির্মাণকাজের বাস্তব রুপ সিনেমার গল্পকেও হার মানায়। নদী পেরিয়ে চরে ঘর নির্মাণ অনেক চ্যালেঞ্জের। ঘরের নির্মাণ কাজের মান নিয়ে সন্তুষ্ট এখানকার স্থানীয় জনগণ।

স্থানীয় লুৎফর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসার এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনেক ভালো মনের মানুষ। তাদের প্রচেষ্টায় আমরা নতুন করে ঘর পাচ্ছি। এখানে ঘরের কাজ খুব সুন্দরভাবে চলছে। সেই সাথে ধন্যবাদ জানাই আমাদের দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যিনি দেশের এতো উন্নয়ন করেছেন যা অন্য সরকার করেনি।

আনন্দে চোখের জল মুছতে মুছতে লুৎফর রহমান আরও জানান, “জানেন ভাই আগে ভাঙা ঘরে খুব কষ্ট হতো! বৃষ্টির দিনে বিছানাপত্র ভিজে যেত, রান্না-বান্না করা যেত না। এখন নতুন ঘর হচ্ছে আর কোনো সমস্যা নাই আমাদের।’

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল জানান, চরের মধ্যে নির্মাণাধীন ঘরগুলোর মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করা হচ্ছে। অসহায় মানুষের জন্য ঘর করে দিতে পেরে আমাদের ভালো লাগছে।

সচেতন মহল বলছেন, পিছিয়ে পড়া চরের মানুষগুলোকে মুজিব শতবর্ষের ঘর একধাপ এগিয়ে নিয়ে যাবে। কারণ মাথা গোঁজার ঠাঁই পেয়ে সিংহভাগ লোক নিজেদের ভাগ্যের পরিবর্তন ঘটাবে আশা করা যাচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ