শুক্রবার, ১৩ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নতুন বাংলাদেশ গঠনে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের আহবান এনসিপির

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা:  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “২০২৪ সালের ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে ক্ষমতা থেকে হটানো হয়েছিল। কিন্তু যে স্বপ্ন ও প্রত্যাশা নিয়ে জনগণ সেই স্বৈরাচারকে পরাজিত করেছিল, তা এখনো বাস্তবায়িত হয়নি।”

তিনি বলেন, “অভ্যুত্থানের পরও বাংলাদেশকে পুরোনো শাসনব্যবস্থার ছাঁচে পরিচালনার অপচেষ্টা চলছে, যা ছাত্র-জনতা কোনোভাবেই মেনে নেবে না। অবিলম্বে প্রয়োজন জাতীয় সংস্কার, গণহত্যার বিচার এবং একটি নতুন সংবিধান প্রণয়ন। নতুন সংবিধানের মাধ্যমে জনগণের সব মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এবং অতীতের সব অন্যায়ের বিচার করতে হবে।”

রবিবার দুপুরে নেত্রকোনা জেলা এনসিপির আয়োজনে স্থানীয় পুরাতন কালেক্টরেট মাঠে  ‘দেশ গড়ার পদযাত্রা’ উপলক্ষে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা ফ্যাসিবাদ উৎখাত করেছি। এখন নিয়মতান্ত্রিক সংস্কারের মাধ্যমে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে কাজ করছি। এজন্য আমরা দেশের মানুষকে যুক্ত করছি, তাঁদের মতামত শুনছি। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিতব্য সমাবেশে সবাইকে যোগ দিতে আহবান জানান, যাতে ‘জুলাই সনদ’ ও ঘোষণাপত্র বাস্তবায়নের পথ সুগম হয়।”

পথসভায়  অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, “দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকতে এ দেশের স্বাধীনতার ওপর কোনো ষড়যন্ত্র সহ্য করব না।”

সভায় আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগ, কেন্দ্রীয় কমিটির সদস্য ফাহিম রহমান খান পাঠান ও রুহুল আমিন আইনী।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ,উত্তর আঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সার্ভিস আলম,  সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, এহতেসামুল হক, মনিরা শারমিন, অর্পিতা শ্যামা দেব, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম, গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার, যুবশক্তির যুগ্ম আহ্বায়ক মারুফ আল হামিদ এবং কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন প্রমুখ।

উল্লেখ্য, এনসিপির দেশব্যাপী চলমান ‘জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে নেত্রকোনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পূর্বঘোষিত সূচি অনুযায়ী সকাল ১০টায় পদযাত্রা হওয়ার কথা থাকলেও তা স্থগিত করে বেলা ১২টায় মোক্তারপাড়া কালেক্টরেট মাঠে এ সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ