
ফরিদপুর(পাবনা) প্রতিনিধি : পাবনা ফরিদপুর উপজেলা পরিষদে নবনির্বাচিত চেয়ারম্যান মো. খলিলুর রহমান সরকার আজ সোমবার দোয়া মাহফিলের মাধ্যমে দ্বায়িত্ব গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান সহ আওয়ামী লীগের নেতাকর্মী। মডেল মসজিদের ইমাম দোয়া মাহফিল পরিচালনা করেন।
খলিলুর রহমান সরকার দ্বায়িত্ব গ্রহণ করার পর প্রথমে জনগণকে ধন্যবাদ জানান তাকে ভোটে নির্বাচিত করার জন্য। তিনি সবার সহযোগিতা কামনা করেন। দোয়া মাহফিল শেষে প্রশাসনের সবার সাথে মতবিনিময় করেন।
দ্বিতীয় বার মো. খলিলুর রহমান সরকার উপজেলা চেয়ারম্যান হিসাবে দ্বায়িত্ব গ্রহন করেন। দীর্ঘ ৪৫ বছরের রাজনৈতিক জীবনে আওয়ামীলীগের বর্তমান সভাপতি ও উপজেলা প্রশাসনের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ফরিদপুর বাসী চাওয়া রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত উপজেলা গঠন করবেন।










