শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে আল ইসলা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্পেইন অনুষ্টিত

জুয়েল আহমদ, (নবীগঞ্জ) হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামে আল-ইসলা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে, ফ্রি সুন্নাতে খতনা ক্যাম্পেইন  অনুষ্টিত হয়। অদ্য ০৯-১১-২০২২ ইং রোজ বুধবার দুপুর ০২ঃ৩০ মিনিট থেকে অর্ধ দিনব্যাপী ফ্রি সুন্নতে খতনা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ‘সুন্নতে খতনা’ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ১ নং ওয়ার্ড এর বর্তমান মেম্বার মো. সুজন মিয়া।

সংগঠনের সভাপতি মো. আব্দুল হামিদ মিয়া তার বক্তব্যে বলেন  আজ আল-ইসলা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে সংগঠনের উদ্যোগে ৭ জন শিশুকে সুন্নতে খতনা দেয়া হয়েছে।

এ ছাড়া এই সংস্থাটি বিভিন্ন ধরনের সামাজিক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত রয়েছে। সংস্থাটি ভবিষ্যতেও এ জাতীয় ফ্রি সুন্নতে খতনা ক্যাম্প চালু রাখবে বলে তিনি আশাবাদ করেন। তিনি আল-ইসলা ইসলামী যুব সংঘের পক্ষ থেকে এমন উদ্যোগ ও আয়োজনের জন্য সকল সদস্যদের ধন্যবাদ জানান।

এছাড়া ও উপস্হিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি মো. ফুরুক মিয়া, সহ-সভাপতি মো. আবির মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. শিপন আহমদ, অর্থ সম্পাদক শাহরিয়ার নাফিজ মিছলু, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ চুনু মিয়া, প্রচার সম্পাদক আল-আমীন, সদস্য মো. কাইয়ুম মিয়া, প্রমুখ। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ