সোমবার, ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীগঞ্জে পৌর এলাকায় গৃহবধূর লাশ উদ্ধার

জুয়েল আহমদ, নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় তহুরা বেগম (৫০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ নভেম্বর) সকালে পৌর এলাকার চরগাঁও গ্রামের বসতঘর থেকে লাশ উদ্ধার করা হয়। 

তহুরা বেগম চরগাঁও গ্রামের জারু মিয়ার (৬০) স্ত্রী। এ ঘটনায় জারু, তার ছেলে মঞ্জিল মিয়া (২৭) ও রমজান মিয়াকে (২২) জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে জারু মিয়া ফজরের নামাজ আদায় করতে মসজিদে চলে যান। নামাজ শেষে বাড়ি ফিরে এসে বিছানায় তহুরা বেগমের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, নবীগঞ্জ-বাহুবল সার্কেল সহকারী পুলিশ সুপার আবুল খয়ের।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ জানান, ঘটনার রহস্য উদঘাটনে কাজ চলছে। তহুরা বেগমের স্বামী ও দুই সন্তানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ