শনিবার, ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে কমিউনিটি ক্লিনিকে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উপহার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: নবীনগর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের উত্তর লক্ষ্মীপুর: মানবিক ও সেবামূলক প্রতিষ্ঠান আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন (Abul Khair Welfare Organization) সম্প্রতি সাতঘর হাটি কমিউনিটি ক্লিনিকের সেবাদান কক্ষে একটি অফিসিয়াল টেবিল ও চেয়ার উপহার দিয়েছেন।

এই মহতী উদ্যোগ ক্লিনিকের সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন এলাকাবাসী।

ক্লিনিক কর্তৃপক্ষ সংগঠনটির এই মানবিক পদক্ষেপকে সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন।

আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশন দীর্ঘদিন ধরে সমাজকল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। তারা বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, মহিলাদের সেলাই প্রশিক্ষণ, শিক্ষার্থীদের কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার পাশাপাশি প্রতি শুক্রবার বিশেষজ্ঞ ডাক্তারদের তত্ত্বাবধানে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও ঔষধ সরবরাহ করে আসছে। একই সাথে এলাকার শিক্ষা বিস্তারে তাদের অবদান প্রশংসনীয়।

কমিউনিটি ক্লিনিকের কর্মকর্তা এবং স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে উত্তর লক্ষ্মীপুরবাসীর জন্য আশার আলো হিসেবে বর্ণনা করেছেন এবং মহান আল্লাহর কাছে আবুল খায়ের ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সকল সদস্য ও সহযোগীর জন্য দোয়া কামনা করেছেন, যেন ভবিষ্যতেও এ ধরনের মানবসেবা অব্যাহত থাকে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ