
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) গোপালপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে গোপালপুর উচ্চ বিদ্যালয় খেলার মাঠে নানা আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি, সাবেক সংসদ সদস্য ও গোপালপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ফয়জুর রহমান বাদল।
অনুষ্ঠান শুরুতেই প্রথমে কোরআন তেলওয়াত ও গীতা পাঠ, এরপর জাতীয় সংগীত গাওয়ার মাধ্যমে আলোচনা সভার শুভসূচনা করা হয়। এর আগে অতিথিরা অনুষ্ঠানস্থলে আসন গ্রহণ করলে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারি প্রধান শিক্ষক শহিদুল্লাহ সরকার ও শ্রীরামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ ওসমান এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নবীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান, আওয়ামীলীগ নেতা কাজী জহির উদ্দিন ছিদ্দিক টিটু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান কাজী জাকি উদ্দিন, ইন্টারপোল সদর দপ্তরে কর্মরত বাংলাদেশ পুলিশের এডিশনাল এসপি মো. ফয়েজ উদ্দীন রতন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোবারক হোসেন।
প্রধান অতিথি ফয়জুর রহমান বাদলের সফর সঙ্গী হয়ে নবীনগর থেকে উপস্থিত হন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ভিপি আব্দুর রহমান, সাবেক সদস্য টিটন চন্দ্র পাল, পৌর আওয়ামীলীগ নেতা জিএস খায়রুল আমিন, হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সভাপতি সামস আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সালাউদ্দিন উদ্দিন বাবু, সদস্য ওমর ফারুক, যুবলীগ নেতা মোহাম্মদ আমির হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সাবেক পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসান জেমস প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “বাহরাইন বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক আইনুল হক সরকার ও বিশিষ্ট শিল্পপতি হাজী মো. রফিকুল ইসলাম মিঠু’কে অসহায় ও গরীব মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ পুরস্কার দেওয়ায় তাদেরকেও ধন্যবাদ জানান।
এসময় অন্যান্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন একেএম সামিউল হক চপল, গোপালপুর এস.কে দাখিল মাদ্রাসার দাতা সদস্য মোজারুল হক সরকার, গোপালপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. ফারুক আহমেদ, প্রধান শিক্ষক মো. মনির হোসেন, চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মুন্সি মাঈনুল ইসলাম আজাদ, গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. শরীফুল ইসলাম, মো. তাজুল ইসলাম, শেখ আব্দুস সালাম, সংরক্ষিত মহিলা সদস্য ডা. রুবিনা মোস্তফা সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য নবীনগর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল সকালে উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নেতা-কর্মীদের নিয়ে পালন করেন।











