রবিবার, ৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২২শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

মিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ২৫শে মার্চ জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(২৫শে মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা জাহান, নবীনগর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ সোহেল, প্রেসক্লাবের সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্ত্তী, নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসিম, বীরমুক্তিযোদ্ধা সামছুল আলম সাহান প্রমুখ। 

এ সময় বক্তারা একাত্তরের ২৫শে মার্চে নিরীহ-নিরস্ত্র বাঙালির উপর পাক-বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের সমালোচনা করেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।সভা শেষে জাতির পিতা, ২৫শে মার্চ ও মহান মুক্তিযুদ্ধে শাহাদাৎ বরণকারীদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ