
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: “মাদককে না বলি, খেলাকে হ্যাঁ বলি”— এ স্লোগান সামনে রেখে পূর্ব কৃষ্ণনগর ছুনুবাড়ির উদ্যোগে টিভি কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় পূর্ব কৃষ্ণনগর ছুনুবাড়ি প্রাঙ্গণে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা ছাত্রদলের সাবেক ১নং সিনিয়র আহ্বায়ক অনন্ত হীরা।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাইশমৌজা যুব সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, বাছির মিয়া, কাজল মিয়া, রফিক মিয়া, মুদ্দি মিয়া, ফুল মিয়া, রমজান মিয়া, শফিকুল ইসলাম (শফিক মোল্লা), আশেক মিয়া, শাহ মোহাম্মদ লিটন, সাংবাদিক নূরে আলম, নবীর মিয়া, নজরুল ইসলাম, শাহ জাহান, খাইরুল ইসলাম ও লিটন মিয়া।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষ্ণনগর ফুটবল একাডেমি সভাপতি মেহেদী হাসান কালন।
টুর্নামেন্টের আয়োজন করেন ইদন মিয়া, শাকিল খান, রনি মিয়া, আকাশ, নূর মোহাম্মদ, আকরাম ও নাজমুল।
পূর্ব কৃষ্ণনগর এলাকায় ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে টুর্নামেন্টকে ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ধারায় ফিরিয়ে আনাই এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজকরা।











