শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে দুই দালাল মহিলা কে অর্থদন্ড

ওয়াহেদুজ্জামান দিপু,নবীনগর: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই দালাল প্রকৃতির মহিলা কে অর্থদন্ড প্রদান করা হয়েছে।আজ সোমবার বিকালে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোশারফ হোসাইনন।

এসিল্যান্ড মোশারফ হোসাইন বলেন,আজ নবীনগর উপজেলায় হাসপাতাল এলাকায় নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান পরিচালনা করা হয়‌। সরকারি হাসপাতালের আশেপাশে কতিপয় দালাল প্রকৃতির মহিলা সব সময় ঘুরা ফেরা করে এবং বিভিন্ন প্রাইভেট হসপিটালের দালালি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর পক্ষ থেকে নিষেধ করা সত্বেও তারা এহেন কর্মকান্ডে লিপ্ত থাকে। আজ এদের দুইজনকে হাতেনাতে আটক করা হয়।  অপরাধ স্বীকার করায়, দণ্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারা লঙ্ঘন করে গণ উপদ্রব করায় ২ জনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তারা এই কর্ম করবেনা মর্মে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১০৯ ধারায় জিম্মা প্রদান করে‌।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ