
মমিনুল হক রুবেল, নবীনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর এলাকার পশ্চিমপাড়ায় এক প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনার অভিযোগ পাওয়া গেছে ।পশ্চিম পাড়া প্রবাসী আল্কাস মিয়ার বাড়িতে গতকাল সোমবার রাতে এই চুরির ঘটনা ঘটে । অভিযোগ সূত্রে জানা যায় আলকাস মিয়া স্ব-পরিবারে প্রবাসে (সৌদি আরব) থাকেন। এই সুযোগে প্রধান দরজা ভেঙ্গে ঘরের সমস্ত জিনিসপত্র এলোমেলো এবং ঘরে থাকা বিভিন্ন আসবাবপত্র সহ সর্বমোট ৮/১০ লক্ষ টাকার মালামাল ও বিভিন্ন জরুরী কাগজপত্র চুরি করে নিয়ে যায়।
সৌদি আরব থেকে আলকাস মিয়া বলেন,এর আগেও আমি দেশে থাকাকালী একাধিকবার চোরের আম বাড়িতে হানা দিয়েছে। কিন্তু সুযোগ করতে পারেনিঅ এখন আমি এবং আমার পরিবার দেশের বাইরে থাকাই সেই সুযোগে আমার বাড়ির সকল দামি দামি ফার্নিচার সহ আমার বাড়ির দলিলপত্র এবং প্রয়োজনীয় সকল কাগজপত্র চুরি করে নিয়ে নিয়ে গেছে।এটা আমি অনেক আত্মংকে আছি ।আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এ চোরের দলকে ধরে আইনানব ব্যবস্থা নেওয়ার জন্য ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাহাবুব আলম জানান, চোরের বিরুদ্ধে থানা পুলিশ সজাগ রয়েছে।তাদের বিরুদ্ধে একাধিক টিম মাঠে কাজ করছে। চোরের দলকে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।











