বৃহস্পতিবার, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে ফজলুর রহমান মুহুরী স্মৃতি বৃত্তি অনুষ্ঠিত

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে “ফজলুর রহমান মুহুরী স্মৃতি বৃত্তি–২০২৫” উপলক্ষে বৃত্তি পরীক্ষা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাব ও আলমনগর ঐক্য ফোরামের সভাপতি এম এইচ শান্তি। সভায় সভাপতিত্ব করেন আলমনগর ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ও স্মৃতি বৃত্তি কমিটির সভাপতি শরিফুল ইসলাম।

বৃত্তি পরীক্ষার নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আক্তার হোসেন। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্বে ছিলেন আলমনগর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সহকারী কেন্দ্র সুপার হিসেবে দায়িত্ব পালন করেন খলিলুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন আলমনগর ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংবাদিক জামাল হোসেন পান্না, দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মাজেদুল ইসলাম, আলমনগর ঐক্য ফোরামের প্রচার সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান, শরিফুল ইসলাম বকুল, মিজানুর রহমান, আবু হানিফসহ আরও অনেকে।

আয়োজকরা জানান, এলাকার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এ স্মৃতি বৃত্তির আয়োজন করা হয়েছে। পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এই মেধাভিত্তিক পরীক্ষায় নবীনগর পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বৃত্তি পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় শিক্ষার্থীদের অভিভাবকেরা আয়োজক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সার্বিক ব্যবস্থাপনায় ছিল ভাটা নদীর বাঁকে সমাজকল্যাণ সংঘ, আলমনগর। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের শিক্ষাবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ