
এম এ মতিন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) : বিজয়পাড়ার জলাবদ্ধতা নিরসনে নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস শনিবার পরিদর্শনে আসেন।
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে রোববার থেকেই রাস্তার পানি নিষ্কাশনের জন্য কাজ শুরু করবেন বলে এলাকাবাসীকে অভিহিত করেন।। ড্রেন নির্মাণের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
শফিকুল ইসলাম বলেন, পানি নিষ্কাশন নিয়ে কোনো রাজনীতি করতে দেওয়া যাবে না। আমার মনে হয় একটি মহল আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই জলাবদ্ধতা নিষ্কাশন নিয়ে রাজনীতি করছে।
উল্লেখ্য, বিজয়পাড়ার পানি নিষ্কাশন এর সমস্যা নিয়ে নবীনগরের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল অবগত হয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কিছুদিন পূর্বে একটি পরিদর্শন টিম গঠন করে দেন। পরিদর্শন টিমের প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে জায়গাটি পরিদর্শন করে এমপি ও মেয়রকে অবহিত করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর আজ আবু তাহের, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু সাঈদ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু, শাহীন রেজা টিটুসহ সাংবাদিকবৃন্দ, স্থানীয় ব্যক্তিবর্গ।
মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস বলেন, জায়গার মালিকরা জায়গা দিলে রোববার থেকে এই পানি নিষ্কাশনের কাজ শুরু হবে।











