মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নবীনগরে ৯ দফা দাবিতে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ছাত্রদের

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে পল্লী বিদ্যুতের শ্যামগ্রাম সাব জোনাল অফিসের অনৈতিক কার্যক্রম ও দুর্নীতির অভিযোগে ৯ দফা দাবিতে শ্যামগ্রাম পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়ে মঙ্গলবার সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল এন্ড কলেজ থেকে একটি মিছিল নিয়ে শ্যামগ্রাম সাব জোনাল অফিস ঘেরাও কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করেন।

এসময় বক্তব্য রাখেন, মেহেদী হাসান, জাহিদুল ইসলাম জিহাদ, মেহেদী হাসান, সামির সরকার, মোস্তাফিজুর রহমান,
আশিক প্রমুখ।

৯ দফা দাবি হলো- দুর্নীতিবাজ কর্মকর্তামুক্ত অফিস হতে হবে, শ্যামগ্রাম সাব জোনাল অফিসের আওতাধীন এলাকায় চলমান লোডশেডিং মুক্ত হতে হবে, অফিসে কোনো দালাল থাকবে না, সৎ ও দুর্নীতিমুক্ত অফিসার নিয়োগ দিতে হবে, গ্রাহকদের অভিযোগ তিন ঘন্টার ভিতরে সমাধান করতে হবে, গ্রাহকদের অভিযোগ সমস্যার সমাধান করার পর কোনো অর্থ দাবি করা যাবে না, প্রত্যেক গ্রাহকের মিটার চেক করে নির্ভুল তথ্য সংগ্রহ করে বিদ্যুৎ বিল লিখতে হবে, গ্রাহকদের বাড়ি বাড়ি গিয়ে মিটার বিলের কাগজ পৌঁছে দিতে হবে, ট্রান্সফরমার নষ্ট হলে গ্রাহকদের নিকট হতে কোনো টাকা নেওয়া যাবে না।

এসময় শ্যামগ্রাম সাব জোনাল অফিসের এজিএম মহিবুল্লাহ ঊর্ধ্বতন কতৃপক্ষকে জানিয়ে সবগুলো দাবি মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন। আশ্বাস প্রদানের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সাত দিনের আল্টিমেটাম ঘোষণা করে জোনাল অফিসের স্থান ত্যাগ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *