সোমবার, ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের নলডাঙ্গা সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান নামের একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা এবং মুক্তাদির আলম নামে নওগাঁ বিজিবিতে কর্মরত মাগুরার বাসিন্দা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। আহতদের মধ্যে নিহত খলিলুর রহমানের স্ত্রী রিনা বেগম। আহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার বিকেল সোয়া তিনটার দিকে উপজেলার বাসুদেবপুর সাজিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, আজ বিকেল সোয়া তিনটার দিকে নওগাঁ থেকে যাত্রীবাহী একটি সিএনজি অটোরিক্সা নাটোরের দিকে যাচ্ছিল। একই সময় বিপরীত দিক থেকে একটি ট্রাক নাটোর থেকে নলডাঙ্গার দিকে যাচ্ছিল। দুটি যান উপজেলার বাসুদেবপুর সাজি পাড়া এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে মুচরে যায়। এতে থাকা চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা আহতদের দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে। সেখানে তাদের মধ্যে খলিলুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকিরা চিকিৎসাধীন রয়েছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *