শনিবার, ২৪শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নাটোরের দুই উপজেলায় জয়ী যারা

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

নাটোরের গুরুদাসপুর উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ঘোড়া মার্কা প্রতীকের প্রার্থী আহম্মদ আলী মোল্লা। তার প্রাপ্ত ভোট ২০,৩৫৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী আনারস প্রতীকের প্রার্থী আতিয়ার রহমান পেয়েছেন ১৯,৯০৩ ভোট। মোটরসাইকেল প্রতীকের অপর প্রার্থী সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী পেয়েছেন ১৯,৭৫৯ ভোট।

এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উড়োজাহাজ প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম ২২,৩৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের সাহিদা আক্তার মিতা ২৯,২৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

অপরদিকে বড়াইগ্রাম উপজেলায় বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আনারস প্রতিকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হেসেন বাবলু। তার প্রাপ্ত ভোট ৪০,২৪৭ ভোট।

নিকটতম প্রতিদ্বন্দী দোয়াত কলম প্রতিকের প্রার্থী আনিছুর রহমান পেয়েছেন ২৪,৬৩৪ ভোট। এই উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতিকের প্রার্থীরেজাউল করিম ৪৫,৬৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের চামেলী বেগম ৩১,২৭৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ