বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে টাকা আত্মসাতের মামলায় আসামি গ্রেফতার

মো. মনজুরুল ইসলাম, নাটোর : নাটোরের বড়াইগ্রামে প্রতারণা করে টাকা আত্মসাতের মামলার একমাত্র আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এজহার সূত্রে জানা যায়, গত ২ জুন বেলা এগারোটার দিকে মামলার ভিকটিম নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজারে সোনালী ব্যাংক বরাইগ্রাম শাখা হতে ১ লাখ ৬৫ হাজার টাকা উত্তোলন করে বাড়িতে যাওয়ার পথে মামলার আসামি মো. মুন্টু মন্ডল ভিকটিম এর পূর্ব পরিচিত হওয়ায় ভিকটিম এর পিছু পিছু এসে ওই দিন অনুমান সাড়ে এগারোটার দিকে বনপাড়া বাজারে সোনালী ব্যাংকের নিচে ভিকটিম এর সাথে আসামি কথাবার্তা বলে। কথাবার্তার একপর্যায়ে আসামি ভিকটিমের সরলতার সুযোগ নিয়ে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণা করে ভিকটিম এর কাছে থাকা নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে ভিকটিম বাদি হয়ে গতকাল শনিবার বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন।

পরে তদন্তকারী অধিযাচনের ভিক্তিতে র‌্যাব- ৫ সিপিসি ২ নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যর ভিক্তিতে আসামি মুন্টু মন্ডলকে নাটোর জেলার গুরুদাসপুর থানার মশিন্দা ইউনিয়নের বাককোলা আসামির বাড়ি থেকে আটক করে। এ সময় তার কাছে থাকা নগদ ১ লাখ ২২ হাজার টাকা ও একটি নোকিয়া ফোন জব্দ করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ