শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে ট্রাক চাপায় সাইকেল আরোহীর মৃত্যু

মো. মনজুরুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়ায় ট্রাকের চাপায় মোহাম্মদ মানিক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। উপজেলার ডাল সড়ক এলাকায় আজ সকালে এ দুর্ঘটনা ঘটে। মানিক নাটোর সদর উপজেলার বারোইহাটি এলাকার মৃত সোনাতুল্লাহ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাড়ি থেকে সাইকেল নিয়ে ডালসড়ক যাচ্ছিলেন। পথে ডালসড়ক এলাকায় বগুড়াগামী ট্রাক মানিককে চাপা দিলে গুরতর আহত হন তিনি। এসময় স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ