শুক্রবার, ২৩শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে পূজার নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা ছায়ার মতো থাকবে: দুলু

মো. মনজুরুল ইসলাম, নাটোর : বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দুর্গাপূজার নিরাপত্তায় বিএনপির নেতাকর্মীরা ছায়ার মতো থাকবে।

রোববার রাতে জয় কালীবাড়ি মন্দিরে আসন্ন দূর্গা পূজা উপলক্ষে নাটোরে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ এই দেশের নাগরিক। আপনারা কেউ দুর্বল নন। আপনাদের পাশে আমার বিএনপির নেতাকর্মীরা ছায়া হয়ে থাকবে। যেন কোনো কুচক্রি মহল ষড়যন্ত্র না করতে পারে, সেজন্য আপনাদেরও সজাগ থাকতে হবে।

দুলু আরও বলেন, দুর্গাপূজায় যেন কোনো বিশৃংখলা না হয়, সেজন্য নাটোরে বিএনপির হট লাইন ২৪ ঘণ্টা খোলা থাকবে। আমাদের নেতা-কর্মীরা সব সময় আপনাদের পাশে থাকবে। যে কোনো বিশৃংখলা দেখলে আপনারা সঙ্গে সঙ্গে জানাবেন। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

মতবিনিময় সভায় মন্দির কমিটির সভাপতি খগেন্দ্রনাথ সাহার সভাপতিত্বে বক্তব্যে রাখেন নাটোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন, শিক্ষাবিদ অলক কুমার মৈত্র, জেলা হিন্দু মহাজোটের সভাপতি সুজিত ঘোষ ও দেবাশীষ কুমার সরকার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নীলমনি কর্মকার, সহ-সভাপতি পরিমল কুমার।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, , বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ