বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে যৌথ বাহিনীর অভিযান চাকু বারুদ গুলি উদ্ধার

মো. মনজুর রহমান, নাটোর: নাটোরে যৌথ বাহিনীর অভিযানে চাইনিজ টিপ চাকু শটগানের তাজা বারুদ, গুলির খোসা, অস্ত্রের স্কোপ ও অস্ত্রের বাট উদ্ধার করা হয়েছে।

রোববার ভোরে পৌরসভার ৬ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আরিফুর রহমান মাসুম ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শরিফুর রহমান সুমনের বাড়ি থেকে উদ্ধার করে সদর থানায় হস্তান্তর করে যৌথ বাহিনী।

এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাসুমের ছোট ভাই জিল্লুর রহমান সবুজ, মাসুমের ছোট ভাই শরিফুর রহমান সুমন ও তার স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়াকে আটক করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, রোববার ভোরে সাবেক কাউন্সিলর মাসুম ও সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শরিফুর রহমান সুমনের পৌরসভার নিচাবাজারের বাড়িতে অভিযান পরিচালনা করে যৌথ বাহিনী।

অভিযানে সুমনের শয়ন কক্ষ থেকে ৩টি চাইনিজ টিপ চাকু, ২৫ রাউন্ড শটগানের তাজা বারুদ, ৩টি খালি খোসা, ৪টি অস্ত্রের স্কোপ এবং ৩টি অস্ত্রের বাট উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা।

এসময় মাসুমের ছোট ভাই জিল্লুর রহমান সবুজ, মাসুমের ছোট ভাই ভাইস চেয়াম্যান শরিফুর রহমান সুমনের স্ত্রী খন্দকার শামস জেসমিন কেয়াকে আটক করা হয়। পরে যৌথবাহিনী তাদের নাটোর সদর থানায় হস্তান্তর করেন।

মাসুমের ছোট ভাই সাবেক ভাইস চেয়াম্যান শরিফুর রহমান সুমন নাটোর সদর থানায় আত্মসমর্পণ করলে তাকেও আটক করে পুলিশ। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ