মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নাটোরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল

মোঃমনজুরুল ইসলাম নাটোর: কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে দলের নেতা কর্মিরা। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নাটোর প্রেসক্লাবের সামনে গিয়ে সমবেত হয়। পরে সেখানে এক সমাবেশ করে দলের নেতা কর্মিরা।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাসেল রনি সহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের  কেন্দ্রীয় নেতা সহ স্থানীয় নেতা কর্মিদের ওপর হামলা চালিয়ে কেন্দ্রীয় নেতা দিদারকে হত্যা ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে আহত করে। তারা এ হামলা ও হত্যাকান্ডের সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *