শুক্রবার, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নান্দাইলে দুর্নীতি প্রতিরোধ কমিটিতে থাকা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

শফিউল জুয়েল, নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিতে দীর্ঘদিন সদস্য হিসেবে থেকেও ছাড়েননি দুর্নীতি।

দীর্ঘ ১৩ বছর ধরে অবৈধভাবে দাখিল, আলিম ও ফাজিল পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন তিনি। এমনই গুরুতর অভিযোগ উঠেছে উপজেলার আচারগাঁও ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ের বিরুদ্ধে। তিনি নান্দাইল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সদস্য ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির বর্তমান সদস্য।

জানা গেছে, ২০১১ সালে আলিম পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছিলেন মাওলানা আব্দুল হাই। কিন্তু দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে অব্যাহতি দিয়ে চিঠি পাঠান তৎকালীন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নাজমুল হুদা।

একই চিঠিতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যক্ষ আব্দুল হাই যেন সব ধরনের পাবলিক পরীক্ষা সংশ্লিষ্ট দায়িত্ব পালন থেকে বিরত থাকেন। কিন্তু পরবর্তী নির্দেশ না আসলেও ২০১২ সাল থেকে প্রতিবছরই পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

চলতি আলিম পরীক্ষাতেও দায়িত্ব পালন করায় সচেতন অভিভাবক মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মোহাম্মদ মাহবুব হাসান বিষয়টি জানতে পেরে অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ের কাছে ব্যাখ্যা চান। পরবর্তীতে অধ্যক্ষ সরে আসেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে।

এ বিষয়ে অভিযুক্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জানান, কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যহতি নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন জানিয়েছেন।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল জানান, বিষয়টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কাছ থেকে জানতে পেরেছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ