শুক্রবার, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নির্ভয়ে পূজা উদযাপন করুন, জামায়াত সর্বোচ্চ নিরাপত্তা দিবে: মাওলানা ইউছুপ

কামরুল হাসান, ফটিকছড়ি: নির্ভয়ে পূজা উদযাপন করুন, জামায়াত ইসলামী আপনাদের সর্বোচ্চ নিরাপত্তা দিবে বলে সনাতনী সম্প্রদায়কে আশ্বস্ত করেছেন ফটিকছড়ি উপজেলা ভূজপুর থানা জামায়াতের কর্ম পরিষদের সদস্য মাওলানা ইউছুপ।

বুধবার দুপুরে ভুজপুর থানাধীন দাঁতমারায় বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের দুর্গাপূজার মন্দির পরিদর্শনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান বক্তার বক্তব্যে মাস্টার আবু তৈয়ব বলেন, সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশী। এইখানে যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্ম হস্তক্ষেপ করবে না। জামায়াত আপনাদের পাশে থাকবে।

মাস্টার জসিম উদ্দিনের সভাপতিত্বে ভূজপুর থানা জামায়াতের ইউনিট দাঁতমারার নিচিন্তা, মাজান, দাঁতমারা ও নিউ দাঁতমারা চা বাগান, বানী কান্ত মহাজন পাড়া, কার্তিকপুর মন্দির পরিদর্শন করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন মাস্টার আবু তৈয়ব, মাস্টার কামাল, নাহিদ ও রবিউল হকসহ জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।

সনাতনী সম্প্রদায়ের নিচিন্তা পূজা উৎযাপন পরিষদের সভাপতি সুব্রত দে বলেন, আমরা একটা উৎকন্ঠায় ছিলাম পূজা পালন পূর্বের মতো নিরাপত্তা পাবো কিনা। আপনারা এসেছেন এতে আমাদের মন আরো বড় হয়ে গেছে।

এসময় আরো বক্তব্য রাখেন বাবু চিত্তরঞ্জন, তাপস মজুমদারসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ