বুধবার, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোণায় ৭দিনব্যাপী লোকজ মেলার শুভ উদ্বোধন

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোণায় সপ্তাহব্যাপী লোকজ মেলা উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এ উপলক্ষে আনন্দ র‍্যালী, গুনিজন সম্মাননা, সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে শুরু হওয়া এই মেলার আয়োজন করে ভাষা সৈনিক আবুল হোসেন কলেজ ও লোকসাহিত্য গবেষণা একাডেমি।

সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা উজ্জ্বল বিকাশ দত্ত এর সভাপতিত্বে ও লোকসাহিত্য গবেষণা একাডেমির সাধারণ সম্পাদক তাহমিনা ছাত্তার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী, অতিরিক্ত জেলা প্রশাসক মনির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফখরুজ্জামান জুয়েলসহ আরো অনেকে।

কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ মো. ইকবাল হাসান তপু এর স্বাগত বক্তব্যের মধ্যদিয়ে ৭দিনব্যাপী লোকজ মেলায় কদ্দুছ বয়াতীসহ দেশবরেন্য শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

মেলায় প্রতিদিন গান, যাত্রাপালাসহ বিভিন্ন পণ্য সামগ্রীর স্টল বসেছে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *