
মেহেদী হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি : গ্রন্থাগারে বই পড়ি স্মার্ট বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার নেত্রকোনায় জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জেলা সরকারী গণগ্রন্থাগার আয়োজিত অনুষ্ঠানসূচিতে ছিল: শিশুকিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। বেলুন উড়িয়ে দিবসের সূচনা করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন: অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান,শিক্ষাবিদ অধ্যাপক যতীন্দ্র সরকার ও গ্রন্থাগারিক পূর্ণিমা ডালু।পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।











