বুধবার, ৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নেত্রকোনায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাস ছিটকে ক্ষেতে, আহত ৩০

মো. নাজমুল ইসলাম, নেত্রকোনা: নেত্রকোনার বারহাট্টায় গরুবাহী ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস ছিটকে সড়কের পাশে খেতে গিয়ে পড়েছে। এতে বাসে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। বাসের যাত্রীরা বউভাতের অনুষ্ঠানে নেত্রকোনা থেকে মোহনগঞ্জ যাচ্ছিলেন।

আহতের মধ্যে নারী শিশু ও বৃদ্ধ ব্যক্তিও রয়েছেন বলে জানিয়েছন প্রত্যক্ষদর্শীরা।
এ ঘটনায় বাস ও ট্রাকের চালক আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তারা পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় পেস্ট্রোল পাম্পের সামনে নেত্রকোনা -মোহনগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয়রা বাসের আহত যাত্রীদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছেন। তবে তাদের নাম ঠিকানা জানা যায়নি।বারহাট্টা থানার এসআই মো. মাহমুদুল হাসান এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসে করে ৪০ জনের মতো মানুষ বউভাতের দাওয়াত খেতে নেত্রকোনা থেকে বাসে করে মোহনগঞ্জ যাচ্ছিলেন। পথে বারহাট্টা উপজেলার ইসলামপুর পেট্রোল পাম্পে সামনের মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে গরুবাহী ট্রাক ওই বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি ছিটকে গিয়ে সড়কের পাশে খেতে পড়ে। এ ঘটনায় বাসে থাকা নারী-পুরুষ ও বৃদ্ধ সহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে তাদের মোহনগঞ্জ ও নেত্রকোনা সদর হাসপাতালে পাঠায়। এ ঘটনায় বাস ও ট্রাকের চালক আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ইসলামপুর গ্রামের মো. আল আমিন ও খায়রুল ইসলাম বলেন, বাসটি খেতে ছিটকে পড়ার পর আমরা আশপাশের সবাই গিয়ে আহত যাত্রীদের উদ্ধার করি। অনেক যাত্রী বাসের চাপায় আহত হয়েছেন। যেহেতু বউভাতের অনুষ্ঠানে যাচ্ছিলেন যাত্রীরা, ফলে বাসটিতে নারী-শিশু ও বৃদ্ধরা ছিলেন। বাসটিতে ৪০ জনের মতো যাত্রী ছিলো। তাদের মধ্যে অন্তত ৩০ জন আহত হয়েছেন। ট্রাক ও বাসের চালক আহত হয়েছেন। ট্রাকের চালককে সিটের পাশের দরজা ভেঙে বের করা হয়েছে। তিনি দরজার চাপা লেগে গুরুতর আহত হয়েছেন।

বারহাট্টা থানার এসআই মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে গিয়ে দুর্ঘটনার শিকার বাস ও ট্রাকটি আটক করা হয়েছে। তবে ঘটনার পর দুটি গাড়ির চালকই পালিয়ে গেছেন। বাসের আহত যাত্রীরা নেত্রকোনা সদর ও মোহনগঞ্জ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহতদের নাম ঠিকানা পাইনি। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

 

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *