সোমবার, ২রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্রের কল্যাণ ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার সকাল ১০টায় শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র কল্যান ট্রাস্ট পরিচালনা বিষয়ক ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। সভায় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্ ড. গোলাম কবির, জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্ ড. সৌমিত্র শেখর, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সুব্রত ভৌমিক, যুগ্ম সচিব শামীম খান, অর্থ মন্ত্রনালয়ের যুগ্ম সচিব মো. আমিরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম প্রমুখ।

সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন- বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী,সাবেক মহাপরিচালক ম. হামিদ, স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ