বৃহস্পতিবার, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নেত্রকোনায় সাইনবোর্ড ছাড়াই প্রকল্পের কাজের উদ্বোধন 

মেহেদী হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনা সদর উপজেলার ৪নং সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর পুর্বপাড়া মইষাকালী কালের ২ কিলো ১০০ মিটার খনন কাজের টেন্ডার দেয় পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনা। 

এলাকাবাসীর সূত্রে জানা যায় : গত ৩-৪ মাস ধরে সরকারি কর্মকর্তা সার্বিয়ার শুধু মেপেয় যাচ্ছে কাজের কোন নাম নেই শুধু শুনেই আসচ্ছি কাল খনন হবে। 

অবশেষে ২৮/১/২৩ তারিখ রোজ শনিবার সকাল থেকে  প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান 

কিন্তু প্রকল্পের কোন নাম নেই, নেই কোন সাইনবোর্ড,  এসব প্রশ্ন এলাকাবাসীর কতটুকু দৈর্ঘ্য হবে  কতটুকু প্রস্থ হবে, কতটুকু গভীর হবে কিছুই জানে না এলাকাবাসী।  

তার আরো বলেন : এই খনন কাজটি যদি আরো ৩-৪ মাস আগে হতো তাহলে আমাদের কষ্টের ধান, গাছগাছালি এতো নষ্ট হতো না, এখন কাল পাড়ের গাছ কাটতে গেলে এই গাছ গিয়ে পড়ছে ফসলী জমির উপর এতে নষ্ট সোনালী ফসল ইরি ধান  আমরা সকলেই লাভের থেকে অতিগ্রস্ত বেশি হচ্ছি, সঠিক সময়ে কাজটি হলে এত ক্ষতিগ্রস্ত হতাম না আমরা, 

কাজের গতিও তেমন বেশি ভালো না যেখান ভেকু মেশিন প্রয়োজন ৪-৫ সেখানে দুটি মেশিন দিয়েই কাজ চালাচ্ছে, এতে আরো বেশি ক্ষয়ক্ষতি আশঙ্কা করছে এলাকাবাসী। 

এই বিষয়ে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী বলেন, প্রত্যেক প্রকল্প কাজের উদ্বোধনের আগেই সাইনবোর্ড দেওয়া হয়, কিন্তু এই প্রকল্পে  আমরা কোন সাইনবোর্ড এখনো দেইনি অফিসে ইস্টিমিট দেখে  বলতে হবে সাইনবোর্ডের এস্টিমিট আছে কি না। 

নেত্রকোনা পানি উন্নয়ন বোর্ডের  নির্বাহী প্রকৌশলী সাথে কথা বললে তিনি বলেন যে কোন প্রকল্প কাজের উদ্বোধনের আগে সাইনবোর্ড দেওয়াটা বাধ্যতামূলক, এটা আমিও বিশ্বাস করি কিন্তু এই প্রকল্পে কেন সাইনবোর্ড দেওয়া হলো না সেই বিষয়টা আমি কতিয়ে দেখবো আশা করি ২-৩ দিনের ভিতরেই  সাইনবোর্ড আমরা টানিয়ে দেব।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ