বৃহস্পতিবার, ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ,১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নেত্রকোনায় হাজং সম্প্রদায়ের দেউলী উৎসবের শুভ উদ্বোধন 

মেহেদী হাসান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার দূর্গাপুরের বিরিশিরিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে একাডেমি মিলনায়তনে শুক্রবার থেকে শুরু হয়েছে দু’দিনব্যাপী হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলী উৎসব ২০২৩। উৎসবের প্রথম দিনের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে উৎসব উদ্ধোধন করেন টংক আন্দোলনের নেত্রী কুমুদিনী হাজং।

এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো, ফয়েজ আহমেদ, উপসচিব মো. মনির হোসেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজং, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মো. শামছুর রহমান ভিপি লিটন, ভারপ্রাপ্ত ইউএনও মো. আরিফুল ইসলাম প্রমুখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ