
মেহেদী হাসান,নেত্রকোনা জেলা প্রতিনিধি :
নেত্রকোনা জেলার নেত্রকোনা মডেল থানার এসআই মোঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোণা মডেল থানাধীন মদনপুর ইউনিয়নের চন্দনকান্দী বাজারের।
নেত্রকোনা কেন্দুয়া মেইন রোডে উপর ভোর ০৬.৩৫ ঘটিকায় ০৫ জন পাচারকারী সদস্য ১। মোঃ হাবিবুর রহমান, পিতা-আঃ রাজ্জাক, সাং-নয়াপাড়া, থানা-করিমগঞ্জ, ২। মোঃ দ্বীন ইসলাম, পিতা- জালাল উদ্দিন, সাং-শতাল, থানা-কিশোরগঞ্জ, উভয় জেলা-কিশোরগঞ্জ, ৩। সুমন মিয়া, পিতা- আঃ আজিজ, সাং-রায়পাশা, থানা-নান্দাইল, জেলা-ময়মনসিংহ, ৪। আকাশ মিয়া, পিতা-সবুজ মিয়া, সাং-আমতলা, ৫। মোঃ রাসেল মিয়া, পিতা-মোঃ আবুল কাশেম, সাং-আমতলা, কলাইয়া, উভয় থানা ও জেলা- নেত্রকোনা আটক করে।
তাদের হেফাজতে থাকা একটি ট্রাক,যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো-ট-১৬-৭৭৫৬ এবং একটি রেজিস্ট্রেশন বিহীন পিকআপ তল্লাশী করে ৩৫৫ টি প্লাষ্টিকের বস্তায় ১৭,৩৯৫ কেজি ভারতীয় চিনি উদ্ধার করে।
উদ্ধারকৃত চিনি এবং ট্রাক জব্দ করেন।আটক চোরাকারবারীদের জিজ্ঞাসাবাদে তারা জানান নেত্রকোনা জেলার কলমাকান্দা সীমান্ত এলাকা হইতে চোরাচালানের মাধ্যমে চিনিগুলি এনে কিশোরগঞ্জ নিয়ে যাচ্ছিল।
নেত্রকোনা জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার জনাব লুৎফুর রহমান বলেন: গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে নেত্রকোনা মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।নেত্রকোনা জেলায় চোরাচালান নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।











