শুক্রবার, ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

নেত্রকোনায় নানান আয়োজনে হুমায়ুন আহমেদের ৭৪ তম জন্মদিন পালিত

মেহেদী হাসান, নেত্রকোনা প্রতিনিধি: কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৪ তম জন্মদিন উপলক্ষে রবিবার কেন্দুয়া উপজেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেক কাটা, আনন্দ শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ দিনব্যপী কর্মসূচি পালন করবে উপজেলার কুতুবপুর গ্রামে হুমায়ূন আহমেদ প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠে।

শহীদ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তাছাড়াও বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কেন্দুয়া রিপোর্টাস ক্লাব’ সাহিত্য স্নান উৎসব চান্নি পসর ‘আয়োজন করা হবে বলে জানান সংগঠনের সভাপতি আসাদুল করিম মামুন।

বিংশ শতাব্দীর বাঙ্গালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম হুমায়ূন আহমেদ। তিনি একাধারে উপন্যাসিক, ছোটগল্প কার, নাট্যকার ও গীতিকার। আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৩ শতাধিক। তাঁর বেশ কিছু গ্রন্থ পৃথিবীর নানান ভাষায় অনুদিত হয়েছে। সত্যিকথা বলতে কি- সত্তর দশকের শেষভাগ থেকে শুরু করে মৃত্যু অবধি তিনি ছিলেন বাংলা গল্প- উপন্যাসের অপ্রতিদ্বন্ধী কারিগর।

হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোণা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহন করেন। তাঁর পিতা শহিদ ফয়জুর রহমান আহমেদ এবং মা আয়শা ফয়েজ। তাঁর অনুজ মুহাম্মদ জাফর ইকবাল একজন বিজ্ঞান শিক্ষক ও কথাসাহিত্যিক, সর্বকনিষ্ঠ ভ্রাতা আহসান হাবীব রম্যসাহিত্যিক ও কার্টুনিস্ট। ২০১২ সালের ১৯ জুলাই এই নন্দিত কথাসাহিত্যিক মৃত্যু বরণ করেন।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ