শনিবার, ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

নোয়াখালীতে নুরানি তালীমূল কোরআন বোর্ডের অধীনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

ম.ব.হোসাইন নাঈম, নোয়াখালী জেলা প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলা শাখার আয়োজনে নূরানী তালীমূল কোরআন বোর্ডের অধীনে কোরআনের আলো বৃত্তি পরীক্ষা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ৯ নভেম্বর সকালে চাটখিল কামিল (এম.এ) মাদ্রাসায় (১ম-৩য়) জামাতের শিক্ষার্থীদের মাঝে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

কোরআনের আলো বৃত্তি পরীক্ষায় পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক আল ফারুক ইসলামী একাডেমীর পরিচালক আব্দুল্লাহ আল নোমান বলেন ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭২০ জন ছাত্র-ছাত্রীদের কে নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়েছে।

কেন্দ্র পর্যবেক্ষন ও পরীক্ষা কমিটির সভাপতি লটপোটিয়া শরাফতিয়া হাফেজি নূরানীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা নাছির উদ্দিন জানান আগামী ৫ জানুয়ারী অনুষ্ঠিতব্য বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ইনশাআল্লাহ। 

কেন্দ পরিদর্শন করেন চাটখিল আলিয়ার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বসির উল্লাহ, উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি ইয়াছিন চৌধুরী, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কানন, সাংবাদিক মোঃ বেল্লাল হোসাইন নাঈম, কেন্দ্র সচিব মারকাযুল আবরার মাদ্রাসার পরিচালক মাহবুবুল করিম, সহকারী হল সুপার দশঘরিয়া দারুন নাজাত ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ইয়াছিন,  চাটখিল থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক মোহাম্মদ ওয়াহিদুল করিম প্রমূখ।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

যায়যায়কাল এর সর্বশেষ সংবাদ