মঙ্গলবার, ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ,২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

এর সর্বশেষ সংবাদ

পটুয়াখালীতে ক্রেতা-বিক্রেতাদের দিনব্যাপী সেমিনার

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে ক্রেতা-বিক্রেতাদের দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারী) সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের হর্টিকালচার সেন্টারের সম্মেলন কক্ষে দিনব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়। 

পটুয়াখালী বিসিক এর সহকারী মহাব্যবস্থাপক মো. আল আমিন সভাপতিত্বে বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড. কুমার দেবাশীষ দত্ত,পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের সহকারী অধ্যাপক সুলতানা জাহান, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ প্রমুখ। এসময় জেলায়  জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প সাথে সম্পৃক্ত ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। 

সেমিনারে ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও বিপননে ভোক্তার সার্থ সংরক্ষণ তথ্য প্রযুক্তির ব্যবহার এবং পণ্যের মান নিয়ন্ত্রণের ভুমিকা সম্পর্কে আলোচনা করা হয়।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *